ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ ফিতা কেটে ৮৪ তম বরমবাবা মেলার উদ্বোধন করেন
অজিত দাস
শিলচর : দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিলকুড়িস্থিত বরমবাবা মন্দিরে পূজা ও তিনদিনব্যাপী মেলা শুরু হল মঙ্গলবার । বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভারত সেবা সংঘ শিলচর শাখার প্রধান ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ ফিতা কেটে ৮৪ তম বরমবাবা মেলার উদ্বোধন করেন।
পাশাপাশি বরমবাবা মন্দির প্রাঙ্গনে নবনির্মিত রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা কমিশনার মৃদুল যাদব, সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থপ্রতিম দাস, ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, মেলা পরিচালন কমিটির সভাপতি ডিএন সিং সহ বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে জগন্নাথ কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রত্যেক বক্তাই ঐতিহ্যবাহী বরমবাবার মেলা ও পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই কামনা করেন। এদিকে মেলা উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বরমবাবা মন্দির চত্বর। বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা শুক্রবার রাত বারোটায় সমাপ্তি হবে।
Promotional | North East Integration Rally



