এই প্রথমবারের মতো শিলচরে সদ্য বন্যায় আক্রান্ত বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খুবই আনন্দিত হয়েছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : সোমবার দুপুরে শিলচরের তারাপুর চাঁদমারি রোড স্থিত কসমিক মার্কেটে থাকা বন্যাক্রান্ত উদ্বাস্তু প্রায় ২৫০ টি পরিবারের মধ্যে চাউল,ডাল,তেল,লবন,সাবান আরো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামাগ্ৰী বিতরন করেন দরং জেলার আশা নামের বেসরকারি সামাজিক সংস্থার সদস্যরা।
এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব কলিতা বলেন, উনাদের সংস্থার সমগ্ৰ আসাম রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ, মনিপুর, অরুনাচল রাজ্যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন,এই প্রথমবারের মতো শিলচরে সদ্য বন্যায় আক্রান্ত বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খুবই আনন্দিত হয়েছেন।
তিনি আরো বলেন, আগামী দিনেও এই অঞ্চলে যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগের সময়ে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন,সেই সঙ্গে সহযোগিতায় থাকা রাইজ এগেইনস্ট হাঙ্গার ইন্ডিয়া ও টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
সাহায্যে থাকা থাকা শিলচর শ্রীকোনো বাংলাঘাট স্থিত টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের অধীনে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্য্য বলেন, তিনি করোনার সময়েও তিনি ব্যক্তিগত ভাবে অসহায় মানুষদের মধ্যে প্রচারবিমুখ ভাবে ত্রাণ বিতরণ করেছেন, তিনি এই প্রথমবারের বন্যার আক্রান্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যে সংযুক্ত নিজের জীবনকে ধন্য বলে মনে করেন পাশাপাশি আশা সামাজিক সংস্থার প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানান।
এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার পক্ষ চেয়ারম্যান উদয় ভাস্কর হাজারিকা উপস্থিত ছিলেন এবং টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌরদ্বীপ চন্দ,মোহর দাস,দীপক দাস,বিজয় দাস, বিশ্বজিৎ দাস প্রমূখেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



