দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যসুচির মাধ্যমে সংগঠনের স্থাপনা দিবস উদযাপন করল শিলচর যুব কংগ্রেস

< 1 - মিনিট |

যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে শনিবার শিলচরে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়

অজিত দাস

শিলচর : যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে শনিবার শিলচরে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন সহ শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একাদশ ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর দলের কর্মকর্তারা শিলচর রেডক্রস হাসপাতালে থাকা রোগীদের হাতে ফলমূল তুলে দেন যুব কংগ্রেসের সদস্যরা।পরে স্থানীয় শ্যামাচরণ হলে আয়োজিত সভায় এদতঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি “১৯৪২ সালের “ভারত ছাড়ো আন্দোলন” শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন দলের বিভিন্ন নেতা-কর্মীরা।বর্তমান সময়ে দেশজুড়ে যে অরাজকতা চলছে সেটা রোধ করতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্থাপনা দিবসের সমাপ্তি ঘটে।এদিন দলের প্রাক্তন সাংসদ ও বিধায়ক সহ কংগ্রেসের সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।যুব কংগ্রেসের স্থাপনা দিবস সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিলচর জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ ও জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news