দাবদাহে গরমে সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বড়খলার ভাঙ্গারপারে

< 1 - মিনিট |

পুড়ে ছাই একটি শীত বস্ত্রের দোকান, ক্ষতিগ্রস্ত আরো বেশ কয়েকটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বড়খলা : দাবদাহে গরমে সম্ভবত বিদ্যুৎ শর্ট সার্কিটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বড়খলার ভাঙ্গারপারে । পুড়ে ছাই একটি শীত বস্ত্রের দোকান, ক্ষতিগ্রস্ত আরো বেশ কয়েকটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা । ঘটনার ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ নেই বড়খলা ও কালাইন দমকল বাহিনীর

দাবদাহে গরমের দিনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের ভাঙ্গারপার বাজারে। একটি শীত বস্ত্রের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে ফেলে পুরো দোকান। এদিকে স্থানীয় জনগণ ভাঙ্গারপার ফাঁড়িতে খবর দেন, তখনই ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শিল সহ পুলিশের দলবল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও স্থানীয় জনগণ তড়িঘড়ি করে হাতে হাতে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিফল হন।

এসবের মধ্যে দিয়ে বড়খলা ও কালাইন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু যথাসময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি। ফলে লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাঁর পাশাপাশি আশপাশে থাকা আরো কয়েকটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news