সরু পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচলের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা
অজিত দাস
দিগরখাল : ৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের কারণে বিকল্প পথ হিসেবে দিগরখাল-রাজপুর গ্রামীণ সড়ক দিয়ে চলছে ভারী ওজনের পণ্যবাহী লরি। আর এর ফলেই চরম সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একাধিক আন্দোলনের ফলস্বরূপ দিগরখাল থেকে চন্ডিপুর হয়ে রাজপুর পর্যন্ত এই গ্রামীণ সড়কটি সিসি ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে লাইমস্টোন বোঝাই ডাম্পারসহ বিভিন্ন ভারী ট্রাক অবাধে চলাচল করায় রাস্তাটির একাধিক অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের বক্তব্য, এই সড়কটি মূলত গ্রামীণ যোগাযোগের জন্য তৈরি, তাই এত ভারী যানবাহন বহনের ক্ষমতা নেই। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই রাস্তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে।
শুধু তাই নয়, সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক চলাচলের ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরু পথ দিয়ে বড় বড় যানবাহন চলাচলের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
ফলে আতঙ্কিত গ্রামবাসীরা অতিসত্বর জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছ।
Promotional | North East Integration Rally



