দীনেশ ত্রিবেদী ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে সমস্যার সমাধান হয়ে যাবে

< 1 - মিনিট |

সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি

সমীরণ রায়

ঢাকা | আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হয়। আসলে যখন আমরা কথাবার্তা বলি তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

রোববার বাংলাদেশের রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি।

আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)।

সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

Job opportunity
Send your resume:
biswa@jigyasu.co.in
krcfoundation@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news