দুর্গাপূজা উপলক্ষে শিলচর ট্রাফিক পুলিশ শিলচরের সড়ক যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল

< 1 - মিনিট |

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে  ২ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে

অজিত দাস

শিলচর : শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল। বুধবার শিলচরে কাছাড় জেলার জেষ্ঠ্য পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন কাছাড়ের জেষ্ঠ্য পুলিশ সুপার নোমল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন । 

অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান,আগামী ২৮ সেপ্টেম্বর থেকে  ২ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে।   পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, বি.আর.টি.এফ. সি.আর.পি.এফের গাড়ীসমূহ পুর এলাকাতে চলাচল করতে পারবে না।

আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল ৯টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করবে।

একইভাবে লক্ষীপুর, উধারবন্দ ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাছিমপুর রুটের গাড়িগুলি তারাপুর রায়গড়, ধোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঠাল পয়েন্ট থেকে যাতায়াত করিতে পারবে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news