দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের যথাযৌগ্য মর্যাদায় শত তম প্রয়ান দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটি শিলচরের

< 1 - মিনিট |

চিত্তরঞ্জন এর ১৯২৫ সালের ১৬ই জুন মাত্র ৫৪ বছর বয়সে অকাল প্রয়াণ ভারতীয় রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে শূন্যতার সৃষ্টি করেছিল, সেই শূন্যতা আর পূরণ হয়নি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ১৬ জুন তথা সোমবার সকাল ৯ ঘটিকায় নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পূর্ণাঙ্গ মূর্তি পাদুদশে মাল্যদান ও পূর্ষাজ্ঞ নিবেদন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের শততম মৃত্যুবার্ষিকী পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটি সদস্যরা।

এরপর শুরু হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মৃতিচারণ সভা।এতে স্বাগত বক্তব্য রাখেন দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ শিলচরে দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত প্রবীন সদস্যদের স্মরণ করেন।নেতাজী সুভাষ ফাউন্ডেশনের কাছাড় জেলার সভাপতি তথা কবি-লেখক নীহার রঞ্জন পাল বলেন, জগতের ইতিহাস বারে বারে প্রমাণ করিয়া দিয়াছে যে এক জাতিকে অন্য কোন জাতি হাতে তুলিয়া কিছু দিতে পারেনা।

সহস্র বছর ধরিয়া অন্য জাতির মুখাপেক্ষী হইয়া থাকিলে প্রকৃত মুক্তির পথ কখনোই মিলবে না। ১৯০৬ সালে উক্ত দেশবন্ধু চিত্তরঞ্জনের এই বাণীরই প্রতিধ্বনি পরবর্তীকালে আমরা শুনতে পাই নেতাজির মুখে-স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয়। দাতা দেশবন্ধু, স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু, রাজনীতিক দেশবন্ধু, কবি -সাহিত্যিক দেশবন্ধু, আইনজীবী দেশবন্ধু , বহুমুখী প্রতিভাশালী দেশের জন্য নিবেদিত প্রাণ চিত্তরঞ্জন এর ১৯২৫ সালের ১৬ই জুন মাত্র ৫৪ বছর বয়সে অকাল প্রয়াণ ভারতীয় রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে শূন্যতার সৃষ্টি করেছিল, সেই শূন্যতা আর পূরণ হয়নি।

এদিন তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রী সহ দেশবন্ধু উপস্থিতিদের মধ্যে ছিলেন রসরাজ দাস, শতদল আচার্য্য, নীহার পুরকায়স্থ, বাবুল ধর, সৌরভ দেব, শিবু মিশ্র, নবদ্বীপ দাস, গোপাল রায়, রাজশ্রী দাস, সুরজিৎ সোম‌প্রমূখেরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news