অর্ধশতাধিক মানুষ শিবিরে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার
অজিত দাস
শিলচর : “সেবা হি সমর্পন” শীর্ষক বিষয়কে মাথায় রেখে বুধবার শিলচরে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করল জেলা পুলিশ বিভাগ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে বিভিন্ন স্তরের নিরাপত্তা রক্ষীরা স্বেচ্ছায় রক্তদান করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব ও জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, বুধবার থেকে সেবা সপ্তাহ শুরু করা হয়েছে।
এবং এর অঙ্গ হিসেবেই মূলত এধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিবির চলাকালীন ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষ শিবিরে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এদিনের মেগা রক্তদান শিবিরের মাধ্যমে আগামীতে এদতঞ্চলের মানুষ রক্তের সমস্যা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে জেলা শাসক মৃদুল যাদব বক্তব্য রাখতে গিয়ে জানান, প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে আসাম সরকারের তরফে রাজ্যের ৭৫টি স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এরমধ্যে কাছাড়ে ১০টি শিবিরের আয়োজন করা হয়েছে।শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল,শিলচর সিভিল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।
সকলের সহযোগিতা ও অংশগ্রহণে শিবির সুন্দর ও সফল হওয়ার পাশাপাশি জনসেবার্থে অধিক থেকে অধিকতম রক্ত সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক। এদিনের মেগা রক্তদান শিবিরে ডিআইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া, জেলা শাসক মৃদুল যাদব ও জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ পুলিশ বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Promotional | North East Integration Rally



