দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম বরাক ভ্যালি চ্যাপ্টার ও মর্নিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় পাতিছড়া চা বাগানে বিনামূল্যে স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়

< 1 - মিনিট |

প্রায় তিনশো জন পুরুষ-মহিলারোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী সামিজক-স্বাস্থ্য ও ক্রিড়া সংস্থা মর্নিং ক্লাব ও দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম বরাক চ্যাপ্টারের যৌথ ব্যবস্থাপনায় পাতিছড়া চা বাগানে দন্ত বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় তিনশো জন পুরুষ-মহিলারোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

উপস্থিত বিশিষ্ট শল্যচিকিৎসক ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেন, রাষ্ট্রীয় দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জনসের সাপ্তাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জনস আসাম বরাক ভ্যালি চ্যাপ্টারের পক্ষে সপ্তাহব্যাপী এই অঞ্চলের বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চিকিৎসা শিবির সহ বিনামূল্যে অপারেশনও করেছেন এবং ১৫ জুন উক্ত কর্মসূচির শেষের দিনে উনার নেতৃত্বে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এই পাতিছড়া বাগানে বিনামূল্যে শরীর পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

মর্নিং ক্লাবের সভাপতি রাজ কুমার পাল বলেন,মর্নিং ক্লাব সুদীর্ঘ বছর থেকে এই অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেবা মূলক কাজ করে থাকেন,যেমন খেলা-ধূলা থেকে শুরু বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন এবং আগামীতেও সদস্যদের আন্তরিকতা ও সহযোগীতায় সামাজিক সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news