ধলাই উপ-জেলায় ভূ-মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগন

< 1 - মিনিট |

ধলাই উপ-জেলায় ভূ-মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগন,ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা

অজিত দাস

ধলাই : ধলাই উপ-জেলায় ভূ-মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগন,ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা।দীর্ঘদিন ধরে চলে আসা ভূ-মাফিয়াদের দৌরাত্ম্যে ধলাই উপ-জেলার বড়জালেঙ্গা (ইষ্ট)জিপির জনগন অতিষ্ঠ হয়ে পড়েছেন।

বড় বড় টিলাভূমি ধ্বংস করে চলছে মাটি পাচারের বানিজ্য।তাও এই মাটি ভারতমালা প্রকল্পের কাজে লাগছে না।কতিপয় ভূ-মাফিয়ারা নিজেদের ব্যবসার তাগিতে বড়বড় লরি দিয়ে মাটি পাচার বানিজ্য চালিয়ে আসার অভিযোগ উত্থাপিত হচ্ছে।

নরসিংহপুর থেকে বড়জালেঙ্গা ইষ্ট জিপির দার্বি কনকপূর সংযোগী গ্রামীণ সড়কটি দিয়ে দিন-রাত মাটির লরি চলাচল করায় সড়কটি ধ্বংস প্রাপ্ত হচ্ছে।এরপর এই ছোট্ট পরিসরের গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাটি বহনকারী লরি চলাচল করায় স্কুল পড়ুয়ারা দূর্ঘটনার শিকার হচ্ছেন।

এছাড়া ধূলোবালির জন্য ও নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে।এনিয়ে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত ও ধলাই উপজেলা আয়ুক্ত সহ বনবিভাগের উর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষন করেছেন।

স্থানীয়রা এবার বাধ্য হয়ে নরসিংহপুর থেকে দার্বি কনকপূর সংযোগী গ্রামীণ সড়কে খুঁটী পুঁতে ব্যারিকেড তৈরী করার পাশাপাশি শীঘ্রই এসব ভূ-মাফিয়াদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়েছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news