ধলাই বাজারের কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালাল শাসক দল ঘনিষ্ঠ দীপ পাল নামের এক যুবক

< 1 - মিনিট |

শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ধলাই বাজারের কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালাল শাসক দল ঘনিষ্ঠ দীপ পাল নামের এক যুবক। শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে সে। এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা টি ঘটেছে বুধবার রাত প্রায় দশ টা নাগাদ ধলাই বাজারে।

এদিন কাজল পাল বলেন তার পরিবারের উপর হামলার জন্য তিনি ধলাই বাজারের বাসিন্দা প্রয়াত স্বপন পালের পুত্র দীপ পালের বিরুদ্ধে ধলাই থানায় ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। এদিকে কাজল পালের কন্যা বলেন গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর বাজে বাজে কমেন্ট করে আসছিল দীপ পাল। তার উৎপাতে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান কাজল পালের কন্যা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news