নগাঁয়ের কলিয়াবরে সড়ক দুৰ্ঘটনা, হত এক

< 1 - মিনিট |

রাস উৎসব থেকে বাইকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে

কে আর সি টাইমস ডেস্ক

নগাঁও জেলার কলিয়াবরে এক মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনায় জনৈক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে রাস উৎসব থেকে যুবকটি তাঁর মটর বাইকে চড়ে বাড়ি আসছিলেন। তখন রাস্তায় একটি ট্রাকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকটির। নিহতকে বছর ২১-এর -নৈক পরাগ বরা বলে শনাক্ত করা হয়েছে। দুৰ্ঘটনার দৃশ্য দেখে স্থানীয় পথচারীরা রাস্তা থেকে রক্তাক্ত পরাগকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু ইত্যবসরে তিনি প্রাণত্যাগ করেন। ইতিমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁওয়ে ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *