নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার প্রমাণ: অমিত শাহ

< 1 - মিনিট |

আগামী ২৮ মে সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার প্রমাণ । আজ গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তিনি বলেন ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করে প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু বিরোধীরা সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করছেন ।এই প্রসঙ্গে অমিত শাহ বলেন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৮ মে সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন রাষ্ট্রপতিকে দিয়ে কেন করার হলো না এই প্রশ্ন তুলে বেশিরভাগ বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করছে। এ প্রসঙ্গে খুব একটা বেশি মন্তব্য করতে চাননি অমিত শাহ ।শুধু বলেছেন আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আশা করি অনুষ্ঠানের সবাই আসবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *