আর সেই নৌকা দিয়েই নিজের জীবন এবং পরিবার পালনের চেষ্টা করে যাচ্ছেন কাছার জেলার কোয়ার পার এলাকার জনগণ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : নদীর জল কমে গেলেও এখনো মাঝ সড়কের উপর বইছে নৌকা। আর সেই নৌকা দিয়েই নিজের জীবন এবং পরিবার পালনের চেষ্টা করে যাচ্ছেন কাছার জেলার কোয়ার পার এলাকার জনগণ।
একদিকে যখন নদীর জল কিছুটা হলেও কমেছে। অন্যদিকে কাছের জেলার বিভিন্ন এলাকায় মাজ সড়কের উপর দিয়ে বইছে নৌকা ।
কাছাড় জেলার কোয়ার পার এলাকার বাজারের এই দৃশ্য। একটা সময় ছিল এখানে গাড়ি নিয়ে সবাই আসা-যাওয়া । কিন্তু বর্তমান পরিস্থিতিতে নৌকো ছাড়া কোন উপায় নেই সেখানকার লোকেদের ।
বাজারবার হোক বা বাজার করতে যেকোনো দিন যেকোনো সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নৌকাই একমাত্র ভরসা। পি ডব্লিউ ডি রাস্তায় নিজেদের খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন এলাকাবাসী।। যদিও সরকারি তরফ থেকে এখন পর্যন্ত সেই সব স্থানে ত্রাণ পৌঁছায়নি কিন্তু বাঁচতে তো হবে আর সেই বাঁচার লড়াইয়ে জীবনের ঝুঁকি হাতে নিয়ে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধরা নৌকায় করে নিজের পরিবার বাঁচাতে দেখা গেছে ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



