নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৫১নং রংপুর গাঁও পাঞ্চায়েতে নির্বাচিত হলো সভানেত্রী ও সহ-সভানেত্রী পদ

< 1 - মিনিট |

জিপির সভানেত্রী পদে জরিমানা বেগম লষ্কর ও সহ-সভানেত্রী পদে আয়েশা সুলতানাকে মনোনীত করা হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

রংপুর : দীর্ঘ্য প্রতিক্ষার অবসান ঘটল শুক্রবার। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৫১নং রংপুর গাঁও পাঞ্চায়েতে নির্বাচিত হলো সভানেত্রী ও সহ-সভানেত্রী পদ।শিলচর বিধান সভা কেন্দ্রের ৫১নং রংপুর গাঁও পাঞ্চায়েতে শুক্রবার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জিপির সভানেত্রী পদে জরিমানা বেগম লষ্কর ও সহ-সভানেত্রী পদে আয়েশা সুলতানাকে মনোনীত করা হয়েছে।

দুজনের নেতৃত্বে রংপুর গাঁও পাঞ্চায়েত আগামীতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিনের অপেক্ষার পর রংপুর গাঁও পাঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন এলাকার সচেতন জনগণ।এক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে এদিন জিপির নবনির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।পরে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপির নবনির্বাচিত পদাধিকারীরা জানান, ৫১নং রংপুর গাঁও পাঞ্চায়েতের সকল সদস্য-সদস্যাদের সঙ্গে নিয়ে এক পরিবারের মতো কাজ করে যাবেন তাঁরা।জিপির উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয়দের সমস্যা ও দাবিদাবা পূরণ করাই তাঁদের মূল লক্ষ্য। এলাকার সর্বস্তরের জনগণ ও গ্রুপ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেই কাজকর্ম এগিয়ে নেওয়ার এদিন আশ্বাস দিয়েছেন তাঁরা। উন্নয়নকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন জিপির নবনির্বাচিত পদাধিকারীরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news