শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়
অজিত দাস
শিলচর : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরে ও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।এই উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকালে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয়।
সকাল ৯টায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জয়া দেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর শপথ বাক্য পথ করা হয় l
এরপর শিলচর শহরের ১৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।


Promotional | North East Integration Rally



