নেতাজি সুভাষ চন্দ্র বসু ও শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হবে আগামী ৩১আগস্ট

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রীর শিলচর সফর ও মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে

অজিত দাস

শিলচর : আগামী ৩১ আগষ্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা।এদিন শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু ও শহিদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। মুখ্যমন্ত্রীর শিলচর সফর ও মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে।

মঙ্গলবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও রাজ্য সভার সাংসদ কনাদ পুরকায়স্থ শিলচরের রাঙিরখাড়ি পয়েন্ট সরজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক জানান, ৩১আগস্ট বরাক উপত্যকার জন্য এক স্মরণীয় দিন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৩১আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দুটি মুর্তি উন্মোচন করবেন।মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছাস প্রকাশ পেয়েছে তা দেখে এদিন খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক। মূর্তি উন্মোচনের দিন প্রত্যেককে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news