প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’টি হাতির। বুধবার সকালে শিলিগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাতাসি এলাকার শিমুলতলার দুধ রেলগেটের কাছে রেললাইনের ধারে দু’টি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
কে আর সি টাইমস ডেস্ক
পশুপ্রেমীদের জন্য ফের দুঃসংবাদ। দার্জিলিং জেলার বাতাসির কাছে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’টি হাতির। বুধবার সকালে শিলিগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাতাসি এলাকার শিমুলতলার দুধ রেলগেটের কাছে রেললাইনের ধারে দু’টি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও বন বিভাগে। ওই হাতি দু’টির দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছেন বন বিভাগের কর্মীরা। পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাতে অথবা সকালে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃতু্য হয়েছে দু’টি হাতির। তবে, কোন ট্রেনের ধাক্কায় হাতি দু’টির মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। দু’টি হাতির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন পশু প্রেমীরা। বন বিভাগ তদন্ত শুরু করেছে।


