পায়েল ডান্স ট্রুপ উপস্থাপন করল সৃজনশীল নৃত্যানুষ্ঠান “সৃজনী” বালি রবীন্দ্র ভবনে

2 - মিনিট |

১০৩ জন শিল্পীর দল পূর্ণ দর্শকাসনে উপস্থিত জনতাকে বিমুগ্ধ করে তুলল ভরতীয় সৃজনশীল নৃত্যের রঙিন বৈচিত্র্যে

কেআরসি টাইমস কলকাতা ব্যুরো

বালি/ হাওড়া : সম্প্রতি বালি পায়েল ডান্স ট্রুপ আয়োজিত বহু প্রতীক্ষিত সৃজনশীল নৃত্যানুষ্ঠান “সৃজনী” অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায় বালি রবীন্দ্র ভবনে। নৃত্য নির্দেশনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মৌসুমী ভাণ্ডারী। ১০৩ জন শিল্পীর দল পূর্ণ দর্শকাসনে উপস্থিত জনতাকে বিমুগ্ধ করে তুলল ভরতীয় সৃজনশীল নৃত্যের রঙিন বৈচিত্র্যে।

oplus_131072

অনুষ্ঠানের সূচনা হয় “প্রণবালয়া” (তেলেগু ট্র্যাক)-এর মাধ্যমে, যা  দেবীরউপরএক ভক্তিমূলক নৃত্য। এরপর ধারাবাহিকভাবে পরিবেশিত হয় একাধিক আঙ্গিকভিত্তিক উপস্থাপনা।

উল্লেখযোগ্য পর্বগুলির মধ্যে ছিল – “কানুর প্রীতি”“নটখট বাঁশিওয়ালা” যেখানে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম ও লীলাখেলা;“ঈশ্বর ও মানবী” – নারীশক্তির জাগরণে নিবেদিত “স্বাধীনতা”– ভারতের মুক্তিসংগ্রামের প্রতি শ্রদ্ধার্ঘ;  আর “চাঁদ নে কিছু বলা” – যেখানে চাঁদের আলো ও প্রেমের নিবিড় সম্পর্কের কাব্যিক রূপকথা উঠে আসে।

oplus_131072

সন্ধ্যার আরো আকর্ষণ ছিল শ্রদ্ধাঞ্জলি এক ঝলক মাধুরীরদিল সে এ.আর. রহমান, যেখানে কিংবদন্তি শিল্পীদের স্মরণ করা হয়। অন্যদিকে অভিসার – ভানু সিংহের পদাবলীর উপর ভিত্তি করে এক অসাধারণ নৃত্যরূপায়ণ, যা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদিত এক গভীর শ্রদ্ধার্ঘ্য।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রয়াস সংস্থার শিশু শিল্পীদের পরিবেশনা। মৌসুমী ভাণ্ডারীর উদ্যোগে পরিচালিত এই সামাজিক প্রতিষ্ঠানটি অনগ্রসর শিশুদের নিখরচায় নৃত্যশিক্ষা প্রদান করে থাকে। সাড়ে দুই বছরের অতি কনিষ্ঠ শিশু নৃত্যশিল্পীদের অংশগ্রহণ দর্শকসনে প্রবল করতালির ঢেউ তোলে।

শাস্ত্রীয়, আধুনিক, বাংলা ও হিন্দি নৃত্যসংগীতের সার্থক সংমিশ্রণে সৃজনী হয়ে উঠল ভারতের সাংস্কৃতিক ঐশ্বর্যের এক বর্ণাঢ্য উৎসব। পায়েল ডান্স ট্রুপ তাদের ঐতিহ্য বজায় রেখে আবারও উপহার দিল এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা – যা নৃত্যের ভাষায় শিল্পচেতনা, সৌন্দর্য ও প্রেরণার বার্তা পৌঁছে দিল সকলের হৃদয়ে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news