বার সরাসরি এই স্পস্টীকরণ দিলেন সারা অসম কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা পান্না পাল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : পিডব্ল্যুডি ওয়ার্কার্স ইউনিয়ন বা গরকাপ্তানি শ্রমিক সঙ্ঘ একমাত্র বিভাগীয় বৈধ সংগঠন। এবার সরাসরি এই স্পস্টীকরণ দিলেন সারা অসম কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা পান্না পাল। রবিবার বিভাগীয় গেস্ট হাউসে পিডব্ল্যুডি ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পান্নাবাবু সাফ জানিয়ে দেন, পরিষদের অন্তর্ভুক্ত এটাই একমাত্র বিভাগীয় সংগঠন।
আর পরিষদের ১৪১টি সংগঠনের মধ্যে কোদালি সংগঠন বলে কোনও সংগঠন নেই। পিডব্ল্যুডি ওয়ার্কার্স ইউনিয়ন বহু আগেই পিডব্ল্যুডি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনকে অবৈধ বলে ঘোষণা করেছিল। তার পরেও বার বার সংবাদ মাধ্যমে বিভাগীয় অবসরপ্রাপ্ত কেরানি পার্থসারথী দে মিথ্যা ও মনগড়া তথ্য তুলে ধরে ইউনিয়নের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।
এরই পরিরেক্ষিতে এদিনও ইউনিয়নের রাজ্য সভাপতি দেবজিত দেবরায় ওই সংস্থাকে স্বঘোষিত ও ভুঁইফোড় বলে উল্লেখ করেন। রাজ্য সরকারের সার্ভিস কন্ডাক্ট রুল দেখিয়ে তিনি বলেন, পূর্ত কর্মচারী সংস্থা নামে এই সংগঠন আসলে কোনও ট্রেড ইউনিয়ন নয়। রাজ্যের আর কোথাও নেই তাদের কোনও শাখা। এমনকি রাজ্যভিত্তিক সম্মিলিত কোনও মঞ্চেরও অন্তর্ভুক্ত নয় এটি। তাই কুৎসা রটানো থেকে বিরত থাকতে পার্থকে সাফ জানিয়েদেন তিনি। সেইসঙ্গে শীঘ্রই তাদের বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিয়েছেন দেবজিত।

Know More – Apply Here


