পুনিরমুখে লায়ন্সে ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর চক্ষু শিবির সম্পন্ন

< 1 - মিনিট |

১৯ জনের ছানি শনাক্তকরণ করা হয়

অজিত দাস

শিলচর : পূর্ব ধলাইর পুনিরমুখের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ ও ইয়াসি ধলাই বিধানসভা কমিটির ব্যবস্থাপনায়, ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের উদ্যোগে , এক বিনামূল্যে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির সম্পন্ন হয়েছে।

লায়ন্স চক্ষু হাসপাতালের এই মহত প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত আয়োজিত শিবিরে ১৩৪ রোগীর চক্ষু পরিক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট রুহুল আমিন বরভূঁইয়া ও অনুপমা শর্মা,সহযোগিতায় ছিলেন সিখা রায় ও।

১৯ জনের ছানি শনাক্তকরণ করা হয় জার মধ্যে ১২ জনকে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে অস্ত্রপ্রচারের জন্য। ৪৭ জন কে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ক্লাব ভ্যালি ভিউ -এর সম্পাদক অনুপ রায় এই শিবিরের সফল আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন।

ইউটোপিয়া এন জি ও -এর কর্নধার সাবির আহমেদ মজুমদার, নমঃশূদ্র পরিষদের অজিত বিশ্বাস,দিলিপ রায়, দিপক রায় রা উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন আজমির হোসেন, সাহাজুল আলম লস্কর ও অন্যান্যরা। এই সফল আয়োজনের জন্য ক্লাব ভ্যালি ভিউ-এর ডাইভিং লায়ন সঞ্জীব রায় সমগ্র এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের ‘জিরো কেটারেকট মিসন’ জোরকদমে এগিয়ে চলেছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news