নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : ফের বিতর্কে পুলিশ।আবারও খাকি পোষাকে কলঙ্কের দাগ। মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি, এ নিয়ে কালাইন থানার আওতাধীন বিহাড়া পুলিশ ফাড়ির এক এসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলা। মামলায় অভিযুক্তরা হলেন বিহাড়া পুলিশ ফাড়ির এসআই রাজকুমার কামান ও দুই কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় l
এজারকারী বিহাড়া চতুর্থ খণ্ডের খাদেজা বেগম জানান গত ১৫ জুন তারিখে উনার স্বামী মিনার হোসেন বিহাড়া পুলিশ ফাড়িতে এক মামলা দায়ের করেন।কিন্তু, পুলিশ সেই মামলার তদন্ত না করে, তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্তে এসে ১৬ ই জুন উনার স্বামীকে তুলে নিয়ে যায় বিহাড়া পুলিশ।
এবং,উনার স্বামীকে ছেড়ে দেওয়ার নামে বিহাড়া পুলিশ ফাড়ির এসআই রাজকুমার কামান ফাড়ির ইনচার্জের নামে পনেরো হাজার টাকা উৎকোচ আদায় করেন।এরপর স্বামীকে ছেড়ে না দিয়ে ভোররাতে বিহাড়া পুলিশ ফাড়িতে মারধর করেন। এতে গুরুতর আহত হন উনার স্বামী মিনার হোসেন। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে।
অবস্থা বেগতিক থাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে।পরে মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হলেও, আজ বুধবার মিনার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এতে সেই অভিযোগ কারী অসহায় পরিবারের খোঁজ নিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ যুব নেতা জিয়াবুর রহমান উনি সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার ও কাছাড়ের জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন সু বিচারের জন্য,
Promotional | Subscribe KRC TIMES e-copy



