প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও-ট্যাগ করতে গিয়ে মিথ্যা অভিযোগের শিকার আশীষ রাহা

< 1 - মিনিট |

অভিযোগের তীব্র প্রতিবাদ ও খণ্ডন করেছেন ৪৫ নম্বর বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ভোটাধিকারীরা

অজিত দাস

বড়জালেঙ্গা : প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও-ট্যাগ করার সময় মিথ্যা অভিযোগের শিকার হন আশীষ রাহা। এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও খণ্ডন করেছেন ৪৫ নম্বর বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ভোটাধিকারীরা।গত কয়েকদিন আগে সংবাদমাধ্যমে আশীষ রাহার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়। অভিযোগ আনেন জিতেন্দ্র শুক্লোবৈদ্য, যিনি ৪৫ নম্বর বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যার স্বামী।

উল্লেখ্য, আশীষ রাহা হচ্ছেন বর্তমান ৪৫ নম্বর বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের সভাপতি বান্টি রাহার পিতা। সংবাদমাধ্যমে প্রকাশিত ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ অক্টোবর যোগীরবন্দ গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধর্মেন্দ্র তিওয়ারী, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, সহ সভাপতি পার্থ সেন, গাঁও পঞ্চায়েতের বর্তমান সভাপতি বান্টি রাহা, বিনন্দন রবিদাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news