প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন-সেবা সপ্তাহ’ কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন

< 1 - মিনিট |

জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই কর্মসূচি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন

অজিত দাস

শিলচর : আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী ‘সেবা হি সমর্পণ: সেবা সপ্তাহ’ কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, কর্মসূচির প্রথম দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর জেলার ১০টি স্থানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। এ স্বাস্থ্য শিবিরে মূলত এক থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে টিবি রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, জমির পাট্টা বিতরণ, অরুণোদয় কার্ড বিতরণসহ আরও বিভিন্ন কর্মসূচি। জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই কর্মসূচি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news