কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষকের কার্য্যালয়ে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
অজিত দাস
শিলচর : প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গকে শ্রদ্ধা জানাল কাছাড় জেলা পুলিশ। আজ জেলা জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা ও কর্মীরা গায়কের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন।
জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষক নুমাল মহাত্তা বলেন—জুবিন গার্গ ছিলেন অসমবাসীর হৃদয়ের শিল্পী, তাঁর গান যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করবে। উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারাও শিল্পীর অবদানকে স্মরণ করেন এবং তাঁর পরিবারকে সমবেদনা জানান।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সকলে নীরব প্রার্থনার মাধ্যমে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন।
Promotional | North East Integration Rally



