বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শিলচরে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বিশিষ্ট রাজনীতিবিদ, অধ্যাপক তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য আজ আমাদের মধ্যে নেই।গত শনিবার কলকাতার পার্কসিট স্থিত নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার উনার মরদেহ শিলচর জিসি কলেজ সংলগ্ন নিজ বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ভেংগে পড়েন পরিবারের সদস্য সহ উনার বিভিন্ন অনুরাগীরা।
এদিন সকল রিতী-নিতী শেষে প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ সঙ্গে নিয়ে এক শোকযাত্রার মাধ্যমে শিলচর অগ্রনী ক্লাবে নিয়ে যাওয়ার পর উনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাবের সদস্যরা।এরপর শিলচর রেডক্রস সোসাইটি, ইণ্ডিয়া ক্লাব,শিলচর জেলা কংগ্রেস কার্যালয়,শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শেষে শিলচর শ্মশান ঘাটে উনার শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এদিন বিভিন্ন বক্তারা প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



