শিলচর পৌর নিগম নির্বাচনের আগে স্বচ্ছতা ও ন্যায্যতার দাবিতে সরব অগপ ভ্রাতৃ সংগঠন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে এনে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল অসম গণপরিষদ দলের ভ্রাতৃ সংগঠন ‘অসম যুব পরিষদ’। সোমবার দুপুরে কাছাড় জেলা শাসকের কার্যালয়ে এক বিশিষ্টপ্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে দাবি তোলে আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে তাদের স্নাতক ডিগ্রীর সত্যতা প্রশাসনিক স্তরে যাচাই করা হোক।
জেলা প্রশাসনের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করেন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর। তাঁর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক চিত্তরঞ্জন সিংহ, জেলা উপ সভাপতি আব্দুল তাহির চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীপ ভট্টাচার্য্য, উদারবন্দ বিধানসভা যুব পরিষদের সম্পাদক রঘুবীর সিংহ এবং জেলা সাংগঠনিক সম্পাদক আজমীর লস্কর প্রমুখ।
স্মারকলিপিটি সরাসরি কাছাড় জেলা শাসক মৃদুল যাদবের মাধ্যমে প্রেরণ করা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা অগপ নেতা অতুল বরার কাছে। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমার এবং শিলচর পৌর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার এস. সিং-এর দপ্তরেও এই দাবি পৌঁছানোর আবেদন জানানো হয়েছে।যুব পরিষদের সদস্যদের দাবি, নির্বাচন কমিশনের উচিত প্রতিটি মনোনয়নপত্র যাচাই করে দেখার পর তা জনগণের সামনে প্রকাশ করা। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং তা সম্পর্কিত শংসাপত্র যেন জনস্বার্থে প্রকাশ্যে আনা হয়।
Promotional | Subscribe KRC TIMES e-copy



