এবারের উচ্ছেদ কি স্থায়ী হবে এটা নিয়ে উঠছে নানা প্রশ্ন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রসাশন এবং শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শ্রীভূমি শহরে চলছে উচ্ছেদ অভিযান। আজ জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের স্টেশন রোড এলাকার রাস্তার দুই পাশে অবৈধ ভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালান।
আর এতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকান ঘরগুলো ভেঙ্গে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। তবে এর আগেও অনেকবার এমন উচ্ছেদ শ্রীভূমি শহরে দেখা গেলেও কিছু দিন পর ফের সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এবারের উচ্ছেদ কি স্থায়ী হবে এটা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



