ফের দাম বাড়ল পেট্রোলের

< 1 - মিনিট |

তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ফের দাম বাড়াল পেট্রোলের

কে আর সি টাইমস ডেস্ক

তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ফের দাম বাড়াল পেট্রোলের ।  এই নিয়ে পরপর দু’দিন দাম বাড়ল পেট্রোলের। তবে ডিজেলের দাম বাড়েনি। শুক্রবার  দিল্লি, মুম্বই ও কলকাতায় ওএমসি পেট্রোলের দাম ১৮ পয়সা বাড়িয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা বেড়েছে। গত দুদিনে দিল্লিতে পেট্রল প্রতি লিটারে ৩৩ পয়সা বেড়েছে।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, রাজধানী দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে পেট্রলের দাম যথাক্রমে ৭৩.৬৩ টাকা,  ৭৯.৩০ টাকা, ৭৬.৩৩ টাকা এবং ৭৬.৫৩ টাকা প্রতি লিটারে।  দেশের চারটি মহানগরে ডিজেল যথাক্রমে ৬৫.৭৯ টাকা, ৬৯.০১ টাকা, ৬৮.২০ টাকা এবং ৬৯.৫৪ টাকায় প্রতি লিটারে  বিক্রি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news