হিন্দু সমাজের রক্ষায় প্রার্থনা
অজিত দাস
শিলচর : গণতন্ত্র দিবসের অষ্টমী তিথিতে শিলচরে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে শিলচরের ইলোরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় “শ্রী শ্রী বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ”।এই যজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্বের শান্তি, সুরক্ষা ও কল্যাণ কামনার পাশাপাশি বিশেষভাবে হিন্দু সমাজের রক্ষা ও সংরক্ষণের জন্য ভগবতী বগলামুখীর কাছে প্রার্থনা জানানো হয়। হিন্দু তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী শত্রুনাশ ও বিপদনাশিনী দেবী হিসেবে পূজিত ভগবতী বগলামুখী দশমহাবিদ্যার অন্যতম রূপ। তিনি বিশ্বশান্তি, ধর্মরক্ষা ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।
আয়োজকদের মতে, বর্তমান বিশ্বপরিস্থিতিতে যুদ্ধ, সংঘাত এবং বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই যজ্ঞের গুরুত্ব অত্যন্ত বেশি। আয়োজক গোবিন্দ শর্মা (হিন্দু সোসাইটি) জানান, “এই যজ্ঞের মাধ্যমে আমরা বিশ্বের শান্তি ও সুরক্ষার পাশাপাশি আমাদের সমাজের ঐক্য, শক্তি ও ধর্মরক্ষার জন্য ভগবতী বগলামুখীর আশীর্বাদ প্রার্থনা করেছি।”ধর্মীয় আচার, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের উপস্থিতিতে ইলোরা ক্যাম্পাসে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
Promotional | North East Integration Rally



