বরাক সফরে প্রতিশ্রুতি নয়, জবাব চান বড়খলার কংগ্রেস প্রার্থী
অজিত দাস
বড়খলা : কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের উপস্থিতি থাকা সত্ত্বেও জল জীবন মিশন প্রকল্প সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে—এমনটাই মন্তব্য করলেন বড়খলা বিধানসভা সমষ্টির কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ অমিত কালোয়ার।
এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ কালোয়ার জানান, দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল জনগণের স্বার্থে কাজ করার। সেই উদ্দেশ্যেই তিনি চিকিৎসা পেশার পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবশেষে কংগ্রেস দলে যোগ দিয়ে দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন।তিনি বলেন, “জনগণের আশীর্বাদে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে বড়খলা সমষ্টির মানুষের পাশে সবসময় থাকব। এই সমষ্টির সার্বিক উন্নয়ন কীভাবে সম্ভব, সেটাই হবে আমার প্রধান লক্ষ্য।”
প্রধানমন্ত্রী Narendra Modi-র আসন্ন বরাক সফর প্রসঙ্গে ডঃ কালোয়ার বলেন, প্রধানমন্ত্রী মূলত দলীয় প্রচারের উদ্দেশ্যেই এখানে আসছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী এর আগেও বহুবার বরাক সফরে এসে বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতিগুলোর খুব একটা বাস্তবায়ন হয়নি।এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কাছে বরাকবাসীর পক্ষ থেকে প্রশ্ন তোলেন—জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যেখানে বরাক উপত্যকায় বিধানসভা আসন সংখ্যা বাড়ার কথা, সেখানে কেন ১৫টি আসন থেকে কমিয়ে ১৩টি করা হলো। এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন



