তালাবন্দি ঘরে বন্দি চোর, পালাতে গিয়ে ভাঙচুর—বড়জালেঙ্গায় নাটকীয় ঘটনার ভিডিও ভাইরাল
অজিত দাস
বড়জালেঙ্গা : বড়জালেঙ্গা হাইস্কুলের সম্মুখে শুক্রবার সকালে চাঞ্চল্যকর চুরির চেষ্টা ও হাতেনাতে চোর ধরার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বড়জালেঙ্গা হাইস্কুলের সামনে অবস্থিত একটি ঘর ফাঁকা দেখে এক চোর চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ঘরের মালিক ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন, ফলে চোরটি ঘরের ভেতরেই আটকে পড়ে।
পরবর্তীতে পালিয়ে যাওয়ার জন্য চোরটি একাধিকবার চেষ্টা চালালেও বেরোতে ব্যর্থ হয়। এ সময় সে লাঠি হাতে নিয়ে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।ঘটনার পুরো দৃশ্য স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয় এবং সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি।
Promotional | North East Integration Rally



