নরসিংতলা মাঠে পৌঁছে ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সকলেই একসঙ্গে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করেন
অজিত দাস
শিলচর : ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা শাখার উদ্যোগে শুক্রবার শিলচরে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।”বন্দে মা তরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের শোভাযাত্রায় পায়ে পা মেলান দলের বিভিন্ন স্তরের কর্মী সহ সাধারণ মানুষ।শিলচর ইটখোলা স্থিত দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে স্থানীয় নরসিংটোলা ময়দানে পৌঁছে সমাপ্তি ঘটে।
পরে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের কর্মকর্তারা। এরপর অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ। অনুষ্ঠানের পর সকলে বন্দে মা তরম সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি সঙ্গীতের তাৎপর্য তুলে ধরে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। এদিন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দিপায়ণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
Promotional | North East Integration Rally



