বরাকের বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে ১দিনের ঝটিকা সফরে শিলচর আগমন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার

< 1 - মিনিট |

বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পিড়ীতদের সঙ্গে মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার ১দিনের ঝটিকা সফরে শিলচর উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা কাছাড়ের ৬টি আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পিড়ীতদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি তাঁদের সমস্যা ও চাহিদা সম্পর্কে অবগত হন।পরে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে মিলিত হয়ে মুখ্যমন্ত্রী শর্মা সাংবাদিকদের জানান,বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় জেলার পাঁচটি রাজস্ব চক্র সহ ১৪৬ গ্রাম প্রভাবিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান এবছর কোন বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।যেসব বাঁধের অবস্থা শোচনীয় তা শীঘ্রই নির্মাণ করা হবে।বেরেঙ্গা-নাথপাড়া বাঁধের জন্য রাজ্য সরকার ১কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। কাছাড়ের বন্যা পিড়িতদের পাশে থেকে সরকার সবধরনের সহযোগিতা ও ক্ষতিপূরণ প্রদান করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান সহ নদী বাঁধের সংস্কার কাজে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news