বরাকের সঙ্গে ছেলেখেলা বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে দিলেন সাংসদ সুস্মিতা দেব

< 1 - মিনিট |

তিনি বলেন, “বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হয়েছে এবং যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাঁদের অসম্মান করা হয়েছে—এটি বরদাস্ত করা হবে না

অজিত দাস

শিলচর : বাংলা ভাষা ও বরাক উপত্যকার ভাষা শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস দু’ঘণ্টার ধর্ণা কর্মসূচি পালন করেন ।শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই ধর্ণায় নেতৃত্ব দেন রাজ্যসভার সাংসদ ও তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।

উল্লেখ্য, সম্প্রতি এক ডিমাসা সংগঠনের নেতা মুক্তেশ্বর কেমপ্রাই সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে বরাকের ভাষা শহীদরা বাংলাদেশি। তাঁর এই মন্তব্যকে ঘিরে সমগ্র বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে এফআইআর দায়ের করলেও, পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

এই পরিস্থিতিতে আজকের ধর্ণা থেকে তৃণমূল কংগ্রেস সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে চরমপত্র প্রদান করে। ,সুস্মিতা দেব জানান,নির্ধারিত সময়ের মধ্যে যদি পুলিশ প্রশাসন মুক্তেশ্বর কেমপ্রাইকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তবে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হবে এবং বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

ধর্ণা শেষে সাংসদ সুস্মিতা দেব কাছাড়ের এসএসপির হাতে এক স্মারকলিপি তুলে দেন। তিনি বলেন, “বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হয়েছে এবং যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাঁদের অসম্মান করা হয়েছে—এটি বরদাস্ত করা হবে না। প্রশাসন যদি ন্যায়সঙ্গত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে আরও তীব্র আন্দোলন হবে।”

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন তাঁরা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news