মৌখিক প্রতিশ্রুতি নয়

< 1 - মিনিট |

ডিমা হাসাওতে বরাকের ১৯ টি গ্রাম অন্তর্ভুক্তি না হওয়ার লিখিত পত্র প্রকাশ করতে মুখ্যমন্ত্ৰী ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি জানাল সাংসদ সুস্মিতা দেব

অজিত দাস

শিলচর : মৌখিক প্রতিশ্রুতি নয়, ডিমা হাসাওতে বরাকের ১৯ টি গ্রাম অন্তর্ভুক্তি না হওয়ার লিখিত পত্র প্রকাশ করতে মুখ্যমন্ত্ৰী ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি জানাল সাংসদ সুস্মিতা দেব।

বরাকের ১৯ টি গ্রাম ডিমা হাসাওতে অন্তর্ভুক্তি নিয়ে সাম্প্রতিক বিতর্ক দেখা দিয়েছে । এই অন্তর্ভুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৌশিক রায় বলেছেন যে বরাকের মানুষ না চাইলে কোনো গ্রাম ডিমা হাসাওয়ে যাবেনা। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী মন্ত্রী কৌশিক রায় বলছেন যে একটি গ্রামও ডিমা হাসাওয়ে যাবার কোন সম্ভাবনা নেই। এদিকে ডিমা হাসাওয়ের কিছু সংগঠনের বক্তব্য অন্যরকম।

সব মিলিয়ে পুরো ব্যাপার নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনে মদত দিয়ে পারে।তাই অবিলম্বে এ নিয়ে লিখিত পত্র তুলে ধরে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শুক্রবার শিলচরে নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে সাংসদ সুস্মিতা দেব বলেন,শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, ডিমা হাসাওতে বরাকের গ্রাম অন্তর্ভুক্তি না
হওয়ার লিখিত পত্র মুখ্যমন্ত্ৰী ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে প্রকাশ করতে হবে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news