উপত্যকায় পুলিশের কর্মদক্ষতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা
অজিত দাস
শিলচর : বরাক সফর শেষে ডি.জি.পি.-র মন্তব্য।বরাক উপত্যকার দুই দিনের সফরে আসামের পুলিশ মহাপরিদর্শক (ডি.জি.পি.) হরমিত সিং বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার পুলিশ কার্যক্রম পর্যালোচনা করেন। এরপর শুক্রবার তিনি কাছাড় জেলার কার্যক্রমও পর্যালোচনা করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি.জি.পি. জানান, আসাম এখন আর কেবলমাত্র উগ্রপন্থা মোকাবিলার রাজ্য নয়; মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী, পুলিশ বাহিনী নাগরিক সেবার ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে।পুলিশ বাহিনীতে জনবলের ঘাটতি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, বর্তমানে কোনো শূন্যপদ নেই। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়েও পুলিশ নিয়মিতভাবে তৎপর রয়েছে এবং তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর টুইটগুলোতে প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে।
Promotional | North East Integration Rally


