গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল নিক্ষেপের জন্য গৌরব গগৈকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আকসার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোঁড়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা । বুধবার শিলচর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রতিক্রিয়া ব্যক্ত করে , মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে বোতল ছোঁড়ার জন্য আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্পূর্ণ দায়ী।
সভাপতি হিসেবে গৌরব গগৈ সম্পূর্ণ ব্যর্থ। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে বোতল ছোঁড়ার জন্য গৌরব গগৈকে ক্ষমা চাইতে হবে । অন্যথায়, গৌরব গগৈকে বরাক উপত্যকায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। তিনি বলেন, কংগ্রেস আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা বিশ্বজিৎ দেব, সুকমল দাস এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর গোলাঘাট সফরের পর গোলাঘাট কংগ্রেসের কিছু সদস্য বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার বিরুদ্ধে কালো পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোঁড়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে পুলিশ এই ঘটনায় জড়িত ছয় কংগ্রেস সদস্যকে গ্রেপ্তার করেছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



