সুস্মিতা দেবের তো কোনো কাজ নেই তাই তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলেন-হিমন্ত বিশ্ব শর্মা
অজিত দাস
শিলচর : মুখ্যমন্ত্রী প্রথমে কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন এবং কাঁচাকান্তি বিদ্যামন্দিরের মুক্তমঞ্চের শুভ শিলান্যাস করেন। এরপর শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি উন্মোচন করেন। এনসিসি ক্যাডারদের গার্ড অফ অনারের পর তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাঙিরখাড়ি রোটারিতে পুনঃস্থাপিত ২৪ ফুট উচ্চতার নবনির্মিত নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করেন। এ সময় মুখ্যমন্ত্রী একটি স্মারক ও উন্মোচন করেন।
পরে শিলচর এনআইটি বাইপাস পয়েন্টে শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন এবং পরে এক জনসভায় অংশগ্রহণ করেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,অমিত মালব্য বাংলা ভাষা নিয়ে যে মন্তব্য করেছিলেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি স্পষ্টভাবে বলেন— “অমিত মালব্য কে? প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।”
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও জানান—
- শিলচরের ফ্লাইওভারের কাজ নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে শুরু হবে।
- শিলচর পৌর নির্বাচন অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে।
- কয়েক দিনের মধ্যেই শিলচর মেডিকেল কলেজের রাস্তার কাজ শুরু হবে।
- সুস্মিতা দেবের প্রসঙ্গে তিনি বলেন, “সুস্মিতা দেবের তো কোনো কাজ নেই তাই তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলেন। তিনিই আসাম ছেড়ে অন্য রাজ্যে গিয়েছেন, তাই বিভাজনের কথা বলেন।”
- বরাক উপত্যকায় অচিরেই উচ্ছেদ অভিযান শুরু হবে। তবে যদি ফরেস্টের জমিতে ‘মিয়া’রা বসতি গড়ে তোলে, সেক্ষেত্রেও উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে।
Promotional | North East Integration Rally


