এক রাতেই বিলীন সাতটি পরিবারের ঘরবাড়ি
অজিত দাস
কাটিগড়া : কাছাড় জেলার কাটিগড়া এলাকার কালীনগর গ্রামে বরাক নদীর ভয়ঙ্কর ভাঙনে এক রাতের মধ্যেই বিলীন হয়ে গেছে সাতটি পরিবারের বসতঘর। স্থানীয় বাসিন্দাদের মতে, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ নদীর প্রবল গড়াগড়িতে মাটিক্ষয় শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই একে একে বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যায়।
ভাঙনে আলম হোসেন, বাবু লস্কর, নূরবানু লস্কর, আলি হোসেন লস্কর, জুবেল আহমদ, রানু লস্কর, মস্তুফা আহমদ এবং জাকির হোসেন-এর ঘর সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে। আরও বেশ কয়েকটি বাড়ি বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
Promotional | North East Integration Rally



