বরাক উপত্যকার সুসন্তান ফজলুল হক চৌধুরী আই এ এস মনোনয়ন পেয়েছেন

< 1 - মিনিট |

কেন্দ্রীয় পার্সোনাল বিভাগের মঙ্গলবার জারি আদেশে ১৯৯২ বেচের এ সিএস অফিসার আই এ এস মনোনয়ন পেলেন ফজলুল হক চৌধুরী

প্রকৃতি নিউজ কনসার্ন

দিশপুর :বরাক উপত্যকার সুসন্তান ফজলুল হক চৌধুরী আই এ এস মনোনয়ন পেয়েছেন । সংসদীয় পরিক্রমা বিভাগের সচিব হিসেবে কর্মরত ১৯৯২ বেচের এ সি এস অফিসার চৌধুরী বরাক উপত্যকা থেকে একমাত্র অফিসার এবার আই ই এস হিসেবে মনোনয়ন পেলেন। কেন্দ্রীয় পার্সোনাল বিভাগের মঙ্গলবার জারি কথা এক ই আদেশে আরো যে দশ জন ১৯৯২ বেচের এ সিএস অফিসার আই এ এস মনোনয়ন পেলেন এরা হলেন মনিতা বরগোহাইন , গীতাঞ্জলি ভট্টাচার্য,শাহ নেওয়াজ চৌধুরী কাব্যশ্রী মহন্ত ,স্মিতাক্ষী বরুয়া, মালবিকা চৌধুরী, ইন্দ্রেশ্বর কলিতা কৌসর জামিল হিলালী,দেব কুমার কলিতা ও অরুন্ধতী চক্রবর্তী।

এখানে উল্লেখ করা যেতে পারে যে মূলত কাটিগড়ার বিক্রম পুর চতুর্থ খন্ডের দক্ষিণ সেউতির বাসিন্দা ফজলুল হক চৌধুরী ১৯৮২ ইংরাজী তে বড় যাত্রা পুর সিরাজুল আলী হায়ার সেকেন্ডারী স্কুল থেকে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর কটন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সহ বিএ ও ১৯৮৯ ইংরাজীতে এম ,এস সি পাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *