বরাক নদীতে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

< 1 - মিনিট |

তারাপুর মজুমদার বাজার এলাকায় ঘটে এই আত্মহত্যার ঘটনা

অজিত দাস

শিলচর: শিলচরের তারাপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। রবিবার তারাপুর মজুমদার বাজার এলাকায় ঘটে এই আত্মহত্যার ঘটনা।

জানা যায়, রেল ব্রিজ থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় ওই যুবক। এদিকে, ঘটনাটি প্রত্যক্ষ করা স্থানীয়রা তাকে জীবিত ভেবে নদী থেকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএমসিএইচ (SMCH)-এ পাঠায়। কি কারণে যুবকটি আত্মহত্যার পথ বেছে নিল, তা এখনো জানা যায়নি।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news