বরাক নদীর প্রলংকরী ভাঙনে আতঙ্কিত কাছাড় জেলার বড়খলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ

< 1 - মিনিট |

চরম দূর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ

অজিত দাস

বড়খলা : বরাক নদীর প্রলংকরী ভাঙনে আতঙ্কিত কাছাড় জেলার বড়খলা বিধানসভার দক্ষিণ বুড়িবাইলের মানুষ, তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক নদীর আগ্রাসী ভাঙনে তলিয়ে যায় , চরম দূর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ। স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবনঝুকি নিয়ে চলাচল করলেও, খোঁজ নেই স্হানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের।সামনেই যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন।

আর আগন্তুক নির্বাচনের দিকে চোখ রেখে, ফের বড়খলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিসবাহুল ইসলাম।ঠিক সেসময় বিধায়ক মিসবাহুল ইসলামকে ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করলেন ভাঙন বিধ্বস্ত বুড়িবাইল এলাকার মানুষ। তাদের কথায় বিগত বিধানসভা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জয়ী হলে বুড়িবাইল এলাকার নদী ভাঙন সমস্যার সমাধান করবেন, কিন্তু বর্তমানে নদী ভাঙন সমস্যা সমাধান দূরের কথা, বিনায়কের ঠিকির নাগাল পাওয়া ভার।

এখানকার এক প্রবীণ ব্যক্তির কথায়, মিসবাহুল ইসলামের সংখ্যালঘু মেকিদরদে আকৃষ্ট হয়ে উনাকে বারবার নির্বাচিত করে, শুধু সমস্যার পাহাড় জমেনি,বিনষ্ট হয়েছে তাদের জীবন। তাই, বিধায়ক মিসবাহুল ইসলাম এলাকার নদী ভাঙন সমস্যা সমাধান করবেন!সেটুকু দেখার অবকাশ আর নেই, বরং ভাঙনের পাশে থাকা কবরে গিয়ে কবরস্থা হওয়ার অপেক্ষায় আছেন তারা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news