বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচর উত্তাল, বজরং দলের বিক্ষোভে দাহ মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা

< 1 - মিনিট |

“বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ করো” স্লোগানে কেঁপে উঠল শিলচর, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি বজরং দলের

অজিত দাস

শিলচর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান বর্বর হামলা, নৃশংস হত্যাকাণ্ড ও পরিকল্পিত নিপীড়নের প্রতিবাদে রবিবার শিলচর উত্তাল হয়ে ওঠে বজরং দলের বিক্ষোভ কর্মসূচিতে। শিলচর গোলদীঘি মলের সামনে বজরং দলের শতাধিক কর্মী জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভস্থলে বাংলাদেশের বর্তমান মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।

“বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ করো”, “সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো”, “মোহাম্মদ ইউনুস মুর্দাবাদ”—এমন একের পর এক স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা। বিক্ষোভে মুহূর্তের মধ্যেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। বক্তারা তীব্র ভাষায় অভিযোগ করেন, বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের উপর হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটলেও সেদেশের প্রশাসন সম্পূর্ণ নীরব। এই নীরবতা কার্যত অপরাধীদের মদত দেওয়ার সামিল বলেই দাবি করেন তাঁরা।

বজরং দলের নেতারা বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর এই বর্বরতা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। অবিলম্বে বাংলাদেশ সরকারকে নির্যাতন বন্ধ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।বিক্ষোভকারীরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news