বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আপন করে নিন

< 1 - মিনিট |

অসমীয়াদের প্রতি আহবান মুখ্যমন্ত্রীর

কে আর সি টাইমস ডেস্ক

ধেমাজি : বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আপন করে নিতে অসমীয়াদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশভাগের বলি হয়ে তারা এদেশে এসেছে। তাই তাদেরকে আশ্রয় দেওয়া আপন করে নেওয়া প্রতিটি অসমীয়ার কর্তব্য। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, একইভাবে অসমীয়াদের বোঝা উচিত যে অসমীয়া ভাষা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বাঙালিদের একটা বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশ থেকে যেসব বাংলাদেশ আছে তারা তাদের সবকিছু সেখানে খুইয়ে নিজের ধর্ম রক্ষার জন্য এখানে এসেছেন। তাদের সাহায্য সহযোগিতা করা প্রতিটি অসমীয়া মানুষের প্রয়োজন।

তিনি এই আহ্বান জানিয়ে বলেন শুধুমাত্র ভাষার পার্থক্য বাদ দিলে বাঙালি ও অসমীয়ার মধ্যে কোন পার্থক্য নেই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অসমের বৃহত্তর স্বার্থে বাঙ্গালীদের আপন করে নেওয়ার জন্য তিনি অসমীয়দের প্রতি আহ্বান জানান। ‌ মুখ্যমন্ত্রী এদিন শিলাপাথারে বেঙ্গলি ছাত্র যুব ফেডারেশনের সভায় যে ভাষণ দিয়েছিলেন তারই পুনরুক্তি করে বলেন এই সময়ে বাঙালি ও অসমীয়ার মধ্যে একটা মহামিলনের প্রয়োজন রয়েছে।

অসমের স্বার্থে যা এই মুহূর্তে অত্যন্ত জরুরী। অসমীয়া বাঙালিরা মিলেমিশে সব ধরনের পূজা সামাজিক অনুষ্ঠান করে আসছেন দীর্ঘ ২ ০০ বছর থেকে। তাই এই মুহূর্তে দুই জাতি একইসঙ্গে মিলেমিশে থাকা অত্যন্ত প্রয়োজন আর বাঙ্গালীদেরও উচিত অসমীয়া সংস্কৃতি আত্মস্থ করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *