বাঙালির অস্তিত্ব সংকট নিয়ে শিলচর প্রেস ক্লাবে আলোচনাসভা ‘ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস’ – এর

< 1 - মিনিট |

বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

অজিত দাস

শিলচর : ঘরে – বাইরে অস্তিত্ব সংকটে বাঙালি।দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ভয়ংকর পরিস্থিতিতে চরম আতংকের মধ্যে বাংলাদেশের হিন্দুরা জীবন অতিবাহিত করছেন ।ধর্মান্ধতার জিগির দিয়ে সেখানে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে ।এই সংকট ‌সন্ধিক্ষণে অসমের কার্বি আংলং জেলায় দুই বাঙালি হিন্দু দীপক দে এবং গৌতম দে -কে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বাঙালি জাতিসত্তা ঐক্যবদ্ধ না হলে এই বিপর্যয় প্রতিহত করা সম্ভব নয়।আজ শিলচর প্রেস ক্লাবে ‘ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস’ – ‌এর উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এই অভিমত উঠে এসেছে।আলোচনার বিষয় ছিল, “বিভাজিত বাঙালি :অস্তিত্বের সংকট ঘরে-বাইরে।”

এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি – সাংবাদিক অতীন দাশ ,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে ,প্রেস ক্লাব সহ – সভাপতি রিতেন ভট্টাচার্য,অধ্যাপক নবেন্দু বণিক ,কবি-সমাজকর্মী শতদল আচার্য ,বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব ,সমাজকর্মী সুরজিৎ সোম,বাহার আহমেদ চৌধুরী,কিরণ রাস,রাজদীপ ভট্টাচার্য প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ।সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাজদীপ চৌধুরী।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news