বিএসএফের মারে এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে কাটিগড়া থানা ঘেরাও করলেন উত্তেজিত জনতা

< 1 - মিনিট |

স্থানীয়দের অভিযোগ, একেবারে নিরীহ ও সহজ সরল প্রকৃতির নির্মলকে বিএসএফ পরিকল্পিতভাবে হত্যা করেছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাছাড় জেলার কিন্নরখাল আমতলা বাজার এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ-এর মারধরের ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে শতাধিক গ্রামবাসী কাটিগড়া থানা এবং সার্কল অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখান।

অভিযোগ অনুযায়ী, নির্মল নমশূদ্র নামের এক যুবককে রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সড়কে পেয়ে বিএসএফ-এর এক টহলদারি দল মারধর করে। মারধরের পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কাটিগড়া মডেল হাসপাতালে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। সকালে পরিবারের লোকজন গুরুতর আহত নির্মলকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নির্মলের মৃত্যুর পর পরিবার-পরিজন ও সীমান্ত এলাকার শতাধিক বাসিন্দা কাটিগড়া থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন এবং থানার ঘেরাও করেন। ঘটনার জেরে কাটিগড়া থানা চত্বরে এবং সার্কল অফিস এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, একেবারে নিরীহ ও সহজ সরল প্রকৃতির নির্মলকে বিএসএফ পরিকল্পিতভাবে হত্যা করেছে। সীমান্ত সড়কে হাঁটা চলার জন্যই নির্মলকে নির্মমভাবে মারধর করে হত্যা করেছে বিএসএফ জওয়ানরা, এমনটাই দাবি করছেন মৃতের পরিবার ও স্থানীয়রা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news