বিজেপির জনসম্পর্ক অভিযানে ক্যাম্পেইন কমিটিতে কিশোর নাথ শিলচর ও করিমগঞ্জের দায়িত্বে

< 1 - মিনিট |

তবে বরাকে তাবড় তাবড় নেতা থাকা সত্ত্বেও কিশোর নাথকে কেন দায়িত্ব দেওয়া হলো এটা একটা বড় প্রশ্ন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: বিজেপির জন সম্পর্ক অভিযানের ক্যাম্পেইন কমিটিতে ‌বরাক থেকে একমাত্র পেয়েছেন কিশোর নাথ। তাকে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। বরাক থেকে একমাত্র তিনিই এই দায়িত্ব পেয়েছেন। কমিটিতে আছেন মোট সাতজন সদস।সাতজনকে বিভিন্ন লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন মন্ত্রী নন্দিতা গার্লোসা, বিধায়ক নব কুমার দোলে, প্রদেশ সাধারণ সম্পাদক পুলক গোহাইন, বিধায়ক অশ্বিনী রায় সরকার ,বিধায়ক সুশান্ত বডগোহাই‌ ও প্রদেশ কার্যকরী কমিটির সদস্য কিশোর নাথ।

ক্যাম্পেইন কমিটির প্রত্যেক সদস্যকে দুটি করে লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। কিশোরকে দেওয়া হয়েছে শিলচর করিমগঞ্জের দায়িত্ব। এবার বিজেপি এই জনসম্পর্ক অভিযানকে অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই জন সম্পর্ক অভিযানে জোর দিচ্ছে দল। তবে বরাকে তাবড় তাবড় নেতা থাকা সত্ত্বেও কিশোর নাথকে কেন দায়িত্ব দেওয়া হলো এটা একটা বড় প্রশ্ন।

তাও আবার দুটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।কিশোর করিমগঞ্জে কাজও শুরু করে দিয়েছেন। তবে এই যে ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, এতে যাদের রাখা হয়েছে এরা সবাই বিজেপির দলের গুরুত্বপূর্ণ নেতা। এতেই বুঝা যাচ্ছে দল এই জন সম্পর্ক অভিযানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *