বিদ্যুৎ-পানিহীন পূর্ব শেওরারতল, বিধায়কের দেখা পায়নি বাসিন্দা

< 1 - মিনিট |

ভোটে বিজেপি, সুবিধায় বঞ্চিত; ক্ষোভে ফুঁসছে ধলাইয়ের পূর্ব শেওরারতল

অজিত দাস

ধলাই : ধলাই বিধানসভা কেন্দ্রের শেওরারতল জিপির পূর্ব শেওরারতল এলাকায় নানাবিধ সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। মৌলিক সুবিধা না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্থানীয় ১৫৩৭ নম্বর এলপি স্কুল সংলগ্ন এলাকার বহু পরিবার দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে তাঁদের অভাব-অভিযোগ প্রকাশ করেন এবং জনপ্রতিনিধিদের প্রতি অসন্তোষ জানান।

গ্রামবাসীদের অভিযোগ—বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস নির্বাচনে জয়ী হওয়ার পর একবারও এই এলাকায় এসে মানুষের খোঁজখবর নেননি। তাঁদের বক্তব্য, “প্রতি বছর নির্বাচন এলেই আমরা বিজেপিকে ভোট দিই, কিন্তু আমাদের সমস্যার দিকে জনপ্রতিনিধিদের কোনো নজর নেই।” এলাকার শতাধিক মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news